About Us

The Khalifa” কেবল একটি পোশাক ব্র্যান্ড নয়; এটি একটি প্রিমিয়াম ইসলামিক লাইফস্টাইল আন্দোলন, যার মূলভিত্তি ঈমান, সুন্নাহ ও দায়িত্ব৷ প্রতিটি পোশাক এক স্মারক; প্রতিটি মুসলিমই একজন খলিফা, আল্লাহর প্রতিনিধি, যে হৃদয়ে বহন করে সুন্নাহ আর কাজে প্রকাশ করে নেতৃত্ব। বাংলাদেশ থেকে শুরু হয়ে, দুই দশকের গার্মেন্টস অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে The Khalifa গড়ে তুলছে একটি বৈশ্বিক Tribe, যেখানে মুসলিম যুবসমাজ মর্যাদা, উদ্দেশ্য ও নেতৃত্বের সাথে জীবনযাপন করবে৷
আমাদের ভিশন
The Khalifa এমন একটি বিশ্ব গড়তে চায় যেখানে মুসলিম প্রজন্ম Faith, Sunnah 3 Responsibility ধারণ করে নিজেদের জীবন, সমাজ ও মানবতাকে আলোকিত করবে।
আমরা কল্পনা করি এমন এক প্রজন্ম; যারা আধুনিক দুনিয়ায় থেকেও হৃদয়ে বহন করবে Sunnah-এর আলো, যারা ইমাম গাজ্জালী, রুমি, ইবনে তাইমিয়াহদের জ্ঞান ও মানবিকতার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে নেতৃত্ব দেবে, যারা আত্মশুদ্ধি, নৈতিকতা ও আধ্যাত্মিক প্রশান্তিকে জীবনের মূলমন্ত্র করবে।
আমাদের Vision হলো একটি জাগ্রত মুসলিম যুবসমাজ গড়ে তোলা, যারা আল্লাহমুখী উদ্দেশ্য নিয়ে নিজেদের জীবন ও সমাজকে উন্নতির পথে পরিচালিত করবে।
আমাদের মিশন
The Khalifa-এর মিশন হলো Faith, Lifestyle & Community-এর মাধ্যমে মুসলিম প্রজন্মকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী, নৈতিক এবং দায়িত্বশীল করে গড়ে তোলা৷
আমরা বিশ্বাস করি, তরুণদের জীবনে পরিবর্তন আনা সম্ভব যদিঃ
- হৃদয়স্পর্শী স্টোরিটেলিং-এর মাধ্যমে ঈমানকে জাগ্রত করা যায়।
- আধুনিক শিক্ষা ও কনটেন্ট দিয়ে আধ্যাত্মিকতা সহজভাবে শেখানো যায়।
- অনলাইন-অফলাইন কমিউনিটি ও মেন্টরশিপ দিয়ে তাদের পাশে
হাতে হাত রেখে চলা যায়৷ - Islamic Lifestyle Products-এর মাধ্যমে প্রতিদিনের জীবন Sunnah-এর আলোয় আলোকিত করা যায়।
প্রোডাক্ট দর্শন
ভিত্তি
সুন্নাহ-প্রেরিত ডিজাইন নম্রতা, আরাম ও স্টাইল
নির্মাণ
প্রিমিয়াম ফেব্রিক,নৈতিক উৎপাদন, ন্যায্য মজুরি
পরিচয়
প্রতিটি পোশাক ঈমান ও মর্যাদার প্রতীক
লাইফস্টাইল
নামাজ,দৈনন্দিন জীবন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের জন্য কালেকশন
প্রোডাক্ট কালেকশনস
পুরুষদের পোশাক- প্রিমিয়াম সুন্নাহ প্রেরিত মডেস্ট পোশাক
নারীদের পোশাক - আবায়া, হিজাব, প্রিমিয়াম মডেস্ট ফ্যাশন
অ্যাক্সেসরিজ - ক্যাপ, স্কার্ফ, ব্যাগ, সুন্নাহ-ইন্সপায়ারড প্রোডাক্ট
লিমিটেড এডিশন Faith wear – ঈদ, রমজান, হজ্জ/উমরাহ কালেকশন